ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩

ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩

ছবিঃ সংগৃহীত।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), ইয়া

এ সময় টেকনাফের চিহ্নিত মাদক কারবারি আরাফাত সানি ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

আটক আরাফাত সানি টেকনাফ উপজেলা নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে কোস্ট গার্ড।বা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি সেট, ৪৭ রাউন্ড তাজা গোলা ও আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।