মানিকগঞ্জে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ
সংগৃহীত
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রেডক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মির্জা রবিউল আওয়াল স্বপন। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে রেডক্রিসেন্ট সব সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ আতিক, সোলায়মান খান তুহিন, নাহিদ ইকবাল রাসেল, রিয়াজুর ইসলাম ও মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়া মানিকগঞ্জ ইউনিটের উপ-পরিচালক মোহাম্মদ ফরহাদ আলমসহ যুব ইউনিটের সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা রেডক্রিসেন্টের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।