দিনাজপুরে চাকরি মেলায় নিয়োগ পেলেন ১১১ জন
সংগৃহীত ছবি
কারিগরি শিক্ষা বিভাগের অধীন ‘এক্সিলারেট এন্ড স্ট্রেনদিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (এসেট) প্রকল্পের উদ্যোগে চাকরি প্রত্যাশীদের জন্য দিনাজপুরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি উদ্যোগে দিনাজপুর জেলায় এই প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
রবিবার দিনব্যাপী দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ‘দিনাজপুর ইন্সস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (ডিআইএসটি)’ এর আয়োজনে ‘চাকরি মেলায়’ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
চাকরি মেলা শেষে প্রধান অতিথি চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, মানুষকে কাজে লাগাতে হলে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে।
ডিআইএসটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রশিদ জানান, বেসরকারি উদ্যোগে দিনাজপুরে এই প্রথম ‘এক্সিলারেট এন্ড স্ট্রেনদিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (এসেট) প্রকল্পের উদ্যোগে এ চাকরি মেলায় দিনাজপুর-ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মোট ১৫টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশী তিন শতাধিক ছেলে-মেয়ে তাদের নাম নিবন্ধন করে ইন্টারভিউ দেয়। যাচাই-বাছাই শেষে ১১১ জনকে চাকরি প্রদান করা হয়। যাদের বেতন ১৩ থেকে ১৬ হাজার টাকার মধ্যে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরিতে যোগদান করবেন বলে জানান তিনি।