আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মালয়েশিয়ায় দোয়া

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মালয়েশিয়ায় দোয়া

সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার মাগরিবের পর কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় বিএনপির মালয়েশিয়া শাখা এ আয়োজন করে।

মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আবদুল জলিল লিটনের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মো. কাজী সালাউদ্দিন, ক্লাং বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ, যুবনেতা জাকারিয়া, বাবু সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কবির ও সোহেল মাহমুদ প্রমুখ।

পরে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আরাফাত রহমান কোকো।