ছয় ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের জনসভা

ছয় ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের জনসভা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রথমবারের মতো বরিশালের মেহেন্দিগঞ্জ আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল জব্বারের পক্ষে নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

উপজেলার আরসি কলেজ মাঠে জনসভায় সকাল ৯টায় প্রধান অতিথির ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান। 

বরিশাল-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জহির উদ্দিন ইয়ামিন জানিয়েছেন, জনসভা সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে।