ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১১টা : বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অন্যান্য

বিকাল ৩টা : সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি

 

বিকাল ৪টা : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।