টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার বিকালে টঙ্গীর ফকির মার্কেট দেওড়া এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মনিজা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেইসাথে দুটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় তিতাস গ্যাস টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবা-উর রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী,উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারী,পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।