সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াত

সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াত

ফাইল ছবি

সারাদেশে নারী নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ডে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশের ৯টি এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

এক প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, আমরা একটি ধর্মীয় দল। ধর্মই আমাদের রাজনীতি।
যারা নির্বাচন এলেই মঞ্চে নামাজ পড়ে, তারাই মূলত ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে জামায়াতে ইসলামী, জামায়াতের নারী শাখা এবং ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এবং এহসানুল মাহবুব জুবায়ের।