ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮৬ মামলা

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫৮৬টি মামলা করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১১৬ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি ক্যাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬ টি বাস, ১৭ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ১৮৬ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩ টি বাস, ১১ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৩৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৫৩০ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৭ সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২ টি বাস, ১টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩১ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৪৯টি গাড়ি ডাম্পিং ও ১৫১ টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।