হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, আটক ২
সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি প্রদানকালে ২ জন আটক হয়েছন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১১টায় ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা চলাকালে এদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. বিদ্যুৎ হোসেন (৩১) ও রাজু আহমেদ (২৯)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, আটক বিদ্যুৎ জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা। তিনি বৈরাগীর মোড় এলাকায় অবস্থিত নিউক্লিয়াস কোচিং সেন্টারের ইংরেজি বিষয়ের শিক্ষক।
তিনি জয়পুরহাটের হারাইল হাউজ স্টেট এলাকার বাসিন্দা আবুল হাসনাতের ছেলে হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেওয়ার বিনিময়ে সাবিতের মামা আবুজার গিফারীর সঙ্গে তার একটি মোটরসাইকেল কিনে দেওয়ার চুক্তি হয় বলেও জানা গেছে।
অন্যদিকে রাজু ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাসিন্দা এস. এম. এনামুর রহমানের ছেলে আকীব রাহা তিতুমীরের হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি দিতে আসেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘ডি ইউনিটের পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে। যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন, তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে।’
আটককৃত পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও প্রক্টর জানিয়েছেন।