আ. লীগকে বাইরে রেখে নির্বাচনকে নিরপেক্ষ বলা যাবে না : জিএম কাদের
সংগ্রহীত ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার একটা আন্দোলন আসতে পারে। এই আন্দোলনের মাঝে এই সরকার ঠিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় এসে পৈতৃক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, এখন যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য বেশি উদগ্রীব তারা মনে করছেন যে নির্বাচন ভালো না হলেও বিদেশিরা হয়তো আমাদেরকে সর্মথন দিয়ে চালিয়ে নিতে পারে। এটা তাদের ধারণা বা আশা। এই ধরনের নির্বাচন করে সরকার বেশি দিন ঠিকে থাকতে পারবে না।
জিএম কাদের আরো বলেন, এখন দেশে অর্থনীতির অবস্থা খারাপ।
দেশে আইন-শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। বেকার সমস্যা চরম থেকে চরমতর হচ্ছে। এই পরিস্থিতিতে অশান্ত অবস্থায় যদি গণবিক্ষোভের ডাক দেয় কোনো দল, তাহলে এটা আবার একটা আন্দোলনে আসতে পারে।