আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
ফাইল ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১১-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন।
• সকাল ১১টা : ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করবেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি
মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।