চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী আরও ১২ শ্রমিককে ঢাকায় বদলি

চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী আরও ১২ শ্রমিককে ঢাকায় বদলি

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া আরও ১২ শ্রমিককে রবিবার ঢাকায় বদলি করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ১৬ শ্রমিককে বিভিন্ন স্থানে বদলি করা হলো।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে তাদের বদলি করা হয়েছে। তবে শ্রমিক নেতারা এটিকে আন্দোলন দমন করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। 

বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, দুই দিনের আন্দোলনের পরও সরকারের সঙ্গে কোনো আলোচনার সুযোগ হয়নি, বরং আন্দোলনরত শ্রমিকদের বিভিন্ন টার্মিনালে বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে।