খুলনার খালিশপুরে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান

খুলনার খালিশপুরে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান

সংগৃহীত

খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তিনি প্রভাতী স্কুল মাঠে পৌঁছান।

এর আগে, হেলিকপ্টারযোগে খুলনা স্টেডিয়ামে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সড়ক পথে খালিশপুর প্রভাতী স্কুলের মাঠে সমাবেশস্থলে পৌঁছান।

জানা গেছে, ২২ বছর পর খুলনায় নির্বাচনী জনসভায় খালিশপুর প্রভাতী স্কুলের মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই খুলনার বিভিন্ন উপজেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে জনতার ঢল নামে প্রভাতি স্কুলে। হাতে ধানের শীষ আর কণ্ঠে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, মঞ্চে ৩ জেলার ১৪ প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। নেতাকর্মীদের প্রত্যাশা, উপকূলীয় এলাকার নানা সমস্যা সংকটের পরিকল্পনার কথা বলবেন তারেক রহমান। শিল্প নগরী খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি দেবেন তিনি।