নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

সংগৃহীত ছবি

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে। নিশিরাতের নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন আবার নতুন করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এসব ষড়যন্ত্র রুখে দেবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবে।’

পথসভায় দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।