খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ফাইল ছবি
খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বাইল্ল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।
নিহতের নাম কুবেনজে ত্রিপুরা (২৮)। এ সময় হনেল ত্রিপুরা (১৯) নামে আরেকজন আহত হন।
পুলিশ জানায়, শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি যাচ্ছিল। এ সময় বাইল্যাছড়ি এলাকায় দুই মোটরসাইকেল আরোহী গ্রামীণ সড়ক থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উঠলে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় কুবেনজে ত্রিপুরাকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।