কুষ্টিয়ায় বিএনপির পক্ষে বিড়ি মালিক-শ্রমিকদের প্রচার সভা
ছবি: প্রতিনিধি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুষ্টিয়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির আয়োজনে এ প্রচার সভা অনুষ্ঠিত হয়।
হাবিবুর রহমান মুক্তার সভাপতিত্বে প্রচার সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক আলী সাদাত খান মজলিস, কুষ্টিয়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির নেত্রবৃন্দ, কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নাজিম উদ্দিনসহ বিএনপি ও বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচার সভায় বক্তারা কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সকলে প্রতি আহবান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই বলে জানান তারা।