বিজয়নগরে বিএনপি প্রার্থী শ্যামলের নিবার্চনী গণসংযোগ
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিবার্চনী পথসভা ও গণসংযোগ করেছেন। বুধবার দিনব্যাপী বিজয়নগরের খাদুরাইল, মির্জাপুর, ডালপা, ইছাপুরাসহ অন্যান্য এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন তিনি।
নির্বাচনী গণসংযোগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এবার বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
ইছাপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মুন্সী, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রাশেদুল হক, স্থানীয় মেম্বার আনিস মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিজয়নগর উপজেলার বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম, কৃষক পরিমল সরকার, ইছাপুরার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক এনাম খাঁ, স্থানীয় যুবদল নেতা আব্দুল আজিজ, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আক্তার হোসেন, ছাত্রদল রুবেল মিয়া, যুবদল নেতা সাহেদ মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।