ঝিনাইদহে বিশ্ব মেছো বিড়াল দিবস পালিত
সংগৃহীত ছবি
জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর সামাজিক বন বিভাগের অধীন কোটচাঁদপুর সামাজিক বনবিভাগের আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন ওর রশিদ খান।
র্যালি শেষে অনুষ্ঠানে ঝিনাইদহের কোটচাঁদপুর এসএফএনটিসি ডেপুটি রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার, কালীগঞ্জ থানার ওসি তদন্ত, বন্যপ্রাণী কর্মী, বিদ্যালয়ের সব শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া