নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে ঢাবি

নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে ঢাবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চার দিনের ছুটিতে (সাপ্তাহিক ছুটিসহ) যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবে।

তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।