শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

প্রতিকী ছবি

রাজধানী কদমতলি থানার শ্যামপুর রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মোঃআবুল বাশার(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)রাত সোয়া ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মোঃ আল-আমিন জানান, “আবুল বাশার নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। রাত সাড়ে ৯ টার দিকে শ্যামপুর ঢাকা মেসের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।”

তিনি আরো জানান,এই ঘটনায় প্রাইভেটকারটি সাধারণ জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আবুল বাসারের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব এলাকায়।বর্তমানে শ্যামপুরের ঢাকা মেস এলাকায়  থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।