আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের: জসিম উদ্দিন

আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের: জসিম উদ্দিন

সংগৃহীত ছবি

কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের। দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ধানের শীষের বিজয় প্রয়োজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

হাজী জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এলাকায় কাজ করতে চান। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।