বিশ্বকাপ শুরুর আগের দিন ভারতীয় দলে পরিবর্তন

বিশ্বকাপ শুরুর আগের দিন ভারতীয় দলে পরিবর্তন

ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগেই চোটে জর্জর ভারতীয় দল। কদিন আগে চোট পেয়েছিলেন তিলক বর্মা। ওয়ানডে খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দর। সেই তালিকায় হর্ষিত রানা। শেষ পর্যন্ত ছিটকেই গেছেন তিনি।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই আসর শুরুর ২৪ ঘণ্টা আগে তার বদলি বেছে নিয়েছে। হর্ষিতের চোটে কপাল খুলেছে মোহাম্মদ সিরাজের।

লালবলের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার জায়গা হলেও সিরাজ সাদাবলের ক্রিকেটে নিয়মিত নন। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও জাতীয় দলের হয়ে শেষবার তিনি টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালে। 

তারপর আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলা হয়নি সিরাজের। সেই সিরাজেই এবার ভরসা রাখতে হবে গম্ভীরকে। যদিও নিয়মিত একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।

হার্ষিতের ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, ১৫ জনের স্কোয়াড অনেক ভেবেচিন্তে বানানো হয়, কম্বিনেশন মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছিল। হর্ষিত না থাকলে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমরা অবশ্যই তাকে মিস করব।

ভারতের পরিবর্তিত দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ।