দিনাজপুরে তারেক রহমানের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

দিনাজপুরে তারেক রহমানের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর দিনাজপুরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ শনিবার দুপুর আড়াইটায় বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। 

তারেক রহমানের জনসভাকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা। পুরো দিনাজপুর-৬ আসন জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থলে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা। মঞ্চ নির্মাণ, শব্দ ব্যবস্থা স্থাপন, নিরাপত্তা প্রস্তুতি এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এরই মধ্যে জনসভাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ ও শব্দ ব্যবস্থা পর্যালোচনা করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতার আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত। সবাই মিলে তাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রহর গুনছি।

এর আগে, ২০০৫ সালে দিনাজপুরের খানসামায় জিয়া সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সর্বশেষ দিনাজপুর সফরে এসেছিলেন তারেক রহমান