শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, শুনে কী করেছিলেন হিনা খান?
ছবি: সংগৃহীত
অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে পথ চলছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গেল ২০২৪-এ ফের ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা ও কাজ চালাচ্ছেন সমান তালে। থম ক্যানসার আক্রান্তের কথা শুনে মন ভালো করতে কী খেয়েছিলেন এবার দিলেন সে তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা বিষয়টাকে যতটা সহজ দেখাই, তা অতটাও সহজ নয়। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। যখন প্রথম ক্যানসারের কথা জানতে পারি, সে সময়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে পড়িনি। বরং অর্ডার করেছিলাম নিজের প্রিয় খাবার। ফালুদা খেতে আমি খুব ভালোবাসি। সেটাই অর্ডার করে খেয়েছিলাম। আমার বাকি যাত্রা তো সবারই জানা।”
তবে হিনার পাশে ছিলেন প্রেমিক রকি জয়সওয়াল। এই অসুস্থতায় ছেড়ে যাননি। উল্টো বিয়ে করেছেন দুজন। অসুস্থ হিনার যত্ন আত্তিতে ত্রুটি রাখেন না রকি। এক ভিডিওতে স্পষ্ট হয়েছিল তা। হিনা একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, কাগজে হাতে লিখে ঘুমন্ত স্ত্রীকে ‘আই লভ ইউ’ লিখে কাজে বেরিয়েছেন রকি। হিনা জানিয়েছিলেন, প্রায়শই এমনটা করেন তার স্বামী।
বলে রাখা ভালো, টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগী কী ২’ ধারাবিকে অভিনয় করেছেন হিনা। এছাড়াও ‘বিগ বস’ ১১ ও ১৪ -তার উপস্থিতি জনপ্রিয় করেছে।