আজ গণসংহতি আন্দোলনের ইশতেহার ঘোষণা
সংগ্রহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে গণসংহতি আন্দোলন। দুপুর দ২টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য সচিব ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, ঢাকা-১২ আসনের প্রার্থী ও রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার এবং ঢাকা-৩ আসনের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক ন্যায়বিচার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে।