স্বতন্ত্র প্রার্থীর অফিসে জিয়া পরিবারের ছবি, ২০ হাজার টাকা জরিমানা

স্বতন্ত্র প্রার্থীর অফিসে জিয়া পরিবারের ছবি, ২০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় বিএনপির ধানের শীষ প্রতীক ও দলীয় নেতাদের ছবি ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেরাণখাল ইউনিয়নের ছঘড়িয়া এলাকায় ওই কার্যালয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

অভিযোগ রয়েছে, ওই কার্যালয়ে বিএনপির ধানের শীষ প্রতীকসহ দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড, রঙিন পোস্টার ও স্টিকার টাঙানো ছিল। কার্যালয়টি ব্যবহার করে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলমের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত বিএনপির সাইনবোর্ড ও প্রতীক ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ওই প্রার্থীর ইউনিয়ন সমন্বয়ক রুহুল কুদ্দুস মাহিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কার্যালয় থেকে সাইনবোর্ড, ব্যানার, পোস্টার ও স্টিকার অপসারণ করা হয়।

এ ছাড়া একই ইউনিয়নের হাড়িখোলা এলাকায় খাস জমি দখল করে স্বতন্ত্র প্রার্থীর আরেকটি নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়েছে, এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয় বন্ধ করে দেয়