নির্বাচন সামনে রেখে নওগাঁয় মতবিনিময় সভা
প্রতিকি ছবি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নওগাঁয় সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, পোলিং এজেন্ট এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভা আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন নওগাঁ জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালেব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুহুল অমিনসহ নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।
সভায় ভোটগ্রহণের দিন সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের দায়িত্ব ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।