আরো ২০৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আরো ২০৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সংগ্রহীত ছবি

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরো ২০৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

 

চলতি ফেব্রুয়ারি মাসে এ পর্যন্ত চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময়ে নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার কিনেছে বলে জানানো হয়েছে।