টঙ্গীতে ভোটকেন্দ্রে মশা নিধন কার্যক্রম

টঙ্গীতে ভোটকেন্দ্রে মশা নিধন কার্যক্রম

ফাইল ছবি

মশার যন্ত্রণায় অতিষ্ঠ টঙ্গীবাসী। দীর্ঘদিন সিটি কর্তৃপক্ষ মশা নিধনে উল্লেখযোগ্য ব্যবস্থা না নেওয়ায় দিন দিন মশার উপদ্রব বেড়েই চলছে। মশার কামড় থেকে রক্ষা পেতে বুধবার বিকালে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী নিজ উদ্যোগে ৪৭নং ওয়ার্ড টঙ্গী শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়, টিএন্ডটি স্টার একাডেমি, টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয়, তিস্তার গেট ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, মরকুন হানিফ মেমোরিয়াল স্কুলসহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর ব্যবস্থা নেন। 

এ বিষয়ে স্থানীয় এক ভোটার শিহাব বলেন, ঘরে বাইরে, সব যায়গায় মশা আর মশা। ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ ভোট দিতে আসবেন, তাই মশার কামড় থেকে রেহাই পেতে মশা নিধন কার্যক্রম একটি মহতি উদ্যোগ। তবে মশা নিধনে গাজীপুর সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।