নেত্রকোনার ৫টি আসনের একটিতে জামায়াত বিজয়ী
ফাইল ছবি
নেত্রকোনার ৫টি আসনের বিএনপির চারজন এবং জামায়াত ইসলামীর একজন বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি থেকে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) ১৫৮৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের খেলাফত মজলিশের গোলাম রব্বানী (রিকশা) পেয়েছেন ৮৭৪৮৮ ভোট।
নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি থেকে ডাক্তার আনোয়ারুল হক (ধানের শীষ) ১৭১৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত (শাপলা কলি) পেয়েছেন ৬৭৩৬৭ ভোট।
নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির ডক্টর রফিকুল ইসলাম হিলালী (ধানের শীষ) ১১৮৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী স্বতন্ত্র মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল (ঘোড়া) পেয়েছেন ৬৮৯৬১ ভোট।
নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (ধানের শীষ) ১৬০৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯৮৪০ ভোট।
নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে জামায়াত ইসলামীর মাসুম মোস্তফা (দাড়িপাল্লা) ৮২১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৭৯৪১২ ভোট।
জেলা রিটানিং অফিসার মো. সাইফুর রহমান কন্ট্রোল রুমে ফলাফল ঘোষণার পর লিখিত ফলাফল প্রার্থীদের হাতে তুলে দেন। এসময় লুৎফুজ্জামান বাবরের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ফলাফলটি গ্রাহণ করেন।