গোপালগঞ্জে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৩ প্রার্থী
ফাইল ছবি
গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ৩টি আসনে বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর ও এস এম জিলানী বিজয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে বৈধ প্রদত্ত ভোট ১ লক্ষ ৯১ হাজার ৯৭৯। জামানত হারানো প্রার্থীরা হলেন-বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি প্রতীক(কাস্তে) নীরদ বরন মজুমদার পেয়েছেন ৩৪৯ ভোট,এম আনিসুল ইসলাম স্বতন্ত্র প্রতীক(ঘাড়া) পেয়েছেন ৩ হাজার ২৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক(হাতপাখা) মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট,মো.কাইউম আলী খান স্বতন্ত্র প্রতীক (কলস) পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট, সুলতান জামান খান জাতীয় পার্টি প্রতীক(লাঙ্গল) পেয়েছেন ৬২১ ভোট।
গোপালগঞ্জ-২ আসনে প্রদত্ত ভোট ১ লাখ ৫৩ হাজার ৮৫। গণফোরাম শাহ মফিজ প্রতীক(উদীয়মান সূর্য)পেয়েছেন ২১৫ ভোট,রিয়াজ সরোয়ার মোল্লা জাতীয় পার্টি প্রতীক(লাঙ্গল)পেয়েছেন ৪১৫ ভোট,রনী মোল্লা স্বতন্ত্র প্রতীক(তালা)পেয়েছেন ৪০৩ ভোট,সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রতীক(টেবিল ঘড়ি)পেয়েছেন ২ হাজার৮১৯ ভোট,মাহামুদ হাসান জাকের পার্টি প্রতীক(গোলাপ ফুল)পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট,দ্বীন মোহাম্মদ গণঅধিকার পরিষদ প্রতীক (ট্রাক)পেয়েছেন ৩০৫ ভোট,তসলিম সিকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক(হাত পাখা)পেয়েছেন ২ হাজার ৯১১ ভোট,উৎপল বিশ্বাস স্বতন্ত্র প্রতীক(ফুটবল) পেয়েছেন ৮ হাজার ৬৬৫ ভোট।গোপালগঞ্জ-৩ আসনে প্রদত্ত ভোট ১ লাখ ৩৬ হাজার ৪৮৫। শেখ সালাউদ্দিন এনপিপি প্রতীক(আম) পেয়েছেন ৫৯১ ভোট,আবুল বসার গণঅধিকার পরিষদ প্রতীক(ট্রাক) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট,দুলাল চন্দ্র বিশ্বাস গণফোরাম প্রতীক(উদীয়মান সূর্য)পেয়েছেন ২৬৯ ভোট, মো.মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক(হাত পাখা)পেয়েছেন ৪ হাজার ৭১৭ ভোট, মো.হাবিবুর রহমান স্বতন্ত্র প্রতীক(ফুটবল)পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট।