বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

বরিশালের উজিরপুরে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পশ্চিম কেশব কাঠি ঘটনা ঘটে। 

পশ্চিম কেশককাঠি গ্রামের বাসিন্দা প্রয়াত মনোরঞ্জন ডাকুয়ার ছেলে কৃষক সত্যরঞ্জন ডাকুয়া (৫৫)।

উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম জানান, ক্ষেতের ফসল ইদুর নষ্ট করে। ফসল রক্ষায় ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতে কৃষক সত্যরঞ্জন ডাকুয়া। বিকেল সাড়ে তিনটার দিকে ফাঁদের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে ক্ষেতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সত্যরঞ্জন ডাকুয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।