কুড়িগ্রামে রমজানে ভেজাল রোধে সভা

কুড়িগ্রামে রমজানে ভেজাল রোধে সভা

সংগৃহীত ছবি

রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধে করণীয় নির্ধারণে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় রমজানে নিয়মিত বাজার তদারকিসহ খাদ্যে ভেজাল, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য কোনো সুযোগ না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের ঘোষণা করেন জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত -এ-খুদার সভাপতিত্বে এসময় উপস্থিত  ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সমাজসেবার উপ-পরিচালক হুমায়ুন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায়  রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং টিম সক্রিয় করা, ভোক্তা অধিকার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সুষ্ঠু পরিবেশে রমজান পালনে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার আহ্বান জানানো হয়। এদিকে, ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের পর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার দিলেরা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার এসআই সৈয়দ আলী, কাশিপুর বিজিবির বিওপি নায়েব সুবেদার শফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান হাসুসহ অন্যান্যরা।