শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা

শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা

সংগৃহীত ছবি

নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও নির্দেশনা অনুযায়ী স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন; তিনটি জোনে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে।