ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানতরী

ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানতরী

ছবিঃ সংগৃহীত।

ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার পরও অব্যাহত উত্তেজনার মুখে ইরানের কৌশলগত বন্দর আব্বাস নৌ ঘাঁটিতে নোঙর করেছে মস্কোর বিমানবাহী রণতরী স্টোইকি।সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে তেহরান ও মস্তোর যৌথ নৌমহড়া অংশ হিসেবে রুশ বিমানবাহী রণতরী স্টোইকি মোতায়েন করা হয়েছে। এতে উভয় দেশের নৌবাহিনীর স্থল ও আকাশ ইউনিট অংশগ্রহণ করে এবং সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি, কর্মক্ষম সমন্বয় উন্নত করা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে।

বন্দর আব্বাসে অবস্থিত ইরানি নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চল দেশের নৌ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সামরিক ও সামুদ্রিক অংশীদারিত্ব উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে।

এই মহড়া পারস্য উপসাগরে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়া উভয়ের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে আসছে।