রংপুরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
সংগৃহীত ছবি
রংপুরের বদরগঞ্জে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে র্যাব। শফি উদ্দিন রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমুর গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে দিকে বদরগঞ্জ পৌরসভা এলাকায় অভিযানে করে শফি উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শফি উদ্দিন রংপুরের মিঠাপুকুর থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে