কাগতিয়া দরবারে খতমে কোরআন মাহফিল

কাগতিয়া দরবারে খতমে কোরআন মাহফিল

সংগৃহীত ছবি

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

এ বছর খতমে কোরআন মাহফিলে ১৬১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১টি খতমে ইউনূচ ও ৩৯টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।