সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

সংগৃহীত ছবি

সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামছে নিউজিল্যান্ড।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সুপার এইট পর্বের উদ্বোধনী ম্যাচ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ লড়াই।

‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নেয় পাকিস্তান। চার ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপে দ্বিতীয় হয় তারা। একমাত্র হারটি আসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু করার পর ভারতের কাছে পরাজিত হলেও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে পরাজিত করে শেষ আটে জায়গা নিশ্চিত করে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে সমান তিন জয় নিয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করে তারা সংযুক্ত আরব আমিরাতকেও হারায়। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর শেষ ম্যাচে কানাডার বিপক্ষে দাপুটে জয়ে সুপার এইট নিশ্চিত করে কিউইরা।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জমান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক।

নিউজিল্যান্ড একাদশ

টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন।