বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কারাগারে দোকানী

বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কারাগারে দোকানী

প্রতিকি ছবি

বরিশালে রঙ পেন্সিল কিনতে গিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল হাওলাদার নামে এক দোকানীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার জামাল হাওলাদার উত্তর লামছড়ি গ্রামের মৃত মধু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই শিক্ষার্থীর স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশের একটি দোকানে রঙ পেন্সিল কিনতে যায়। ওই সময় দোকানী জামাল হাওলাদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে এক শিক্ষার্থী বিস্কুট কিনতে দোকানে গেলে বিষটির দেখতে পেয়ে আশেপাশের মানুষদের জানায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।