সাংবাদিক সোহাগের বাবার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের বাবা মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে পেইজে পোস্ট করা হয়েছে।
এতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের বাবা মতি মিয়া বার্ধক্যজনিত কারণে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মতি মিয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মতি মিয়া ছিলেন একজন পরহেজগার, সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মতি মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।