ফকিরহাটে দোকান আগুনে পুড়ে ছাই

ফকিরহাটে দোকান আগুনে পুড়ে ছাই

সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স দোকানে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ দোকানের সকল মালামাল ও জিনিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে দোকানে থাকা নগদ টাকাসহ সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

দোকান মালিক তানভীর আহম্মেদ জানান, এদিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত দোকানে আসি। কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলতে পারছি না।

আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা।

তবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

অপরদিকে, শনিবার দুপুর ১২টার দিকে মানসা পশ্চিমপাড়া এলাকায় নিমাই নামে এক পানচাষীর লিজ নেয়া জমিতে একটি পানের বরজে আগুন লাগে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছে ওই জমির মালিক মিজান হালদারসহ স্থানীয়রা।