ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকীতে ভোলায় র‍্যালি

ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকীতে ভোলায় র‍্যালি

সংগৃহীত ছবি

স্বেচ্ছাসেবামূলক আন্দোলন স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৯তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে ভোলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণে ভোলা জেলা রোভার এ আয়োজন করে। অনুষ্ঠানে স্কাউট সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভোলা জেলা রোভার-এর কমিশনার অধ্যক্ষ মো. মাজহারুল ইসলামের সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জেলা রোভারের সহসভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, সম্পাদক সহকারী অধ্যাপক মো. এরশাদ, সহকারী কমিশনার ইসরাত জাহান বনীসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

আলোচনা সভায় স্কাউটিং আন্দোলনের গুরুত্ব ও প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় রোভার স্কাউটস আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।