সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং, চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জ। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার ও সিদ্ধিরগঞ্জপুল খাজা মার্কেট কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মনির স্টোর, মৌলিক স্টোর অ্যান্ড মসলা ঘর ও আল মদিনা স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযানকালে কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, মূল্যতালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।