‘ধুরন্ধর ২’-এ রণবীরের মুখোমুখি হবেন ইমরান হাশমি!
ছবি: সংগৃহীত
প্রেক্ষাগৃহ ও ওটিটিতে ধুরন্ধরের বিস্তর সাফল্যের পর এবার অপেক্ষা ছবিটির সিক্যুয়েলের জন্য। গুঞ্জন উঠেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ রণবীরের মুখোমুখি হতে দেখা যাবে ইমরান হাশমিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, আদিত্য ধরের অভিনেত্রী স্ত্রী ইয়ামি গৌতম ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের দৃশ্যের শুটিং করছেন। অন্যদিকে অক্ষয়কে ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যাবে। সাম্প্রতিক গুঞ্জন অনুসারে, ইয়ামির ‘হক’ সিনেমার সহ-অভিনেতা ইমরান হাশমি ‘ধুরন্ধর ২’ কাস্টের নতুন সদস্য হিসাবে দলে যোগ দিয়েছেন।
ধুরন্ধরের একটি চরিত্রের নাম বড় সাহেব। প্রথম অধ্যায়ে চরিত্রটির নাম সবার মুখে শোনা গেলেও দেখা যায়নি। এমনকি রণবীরের নোটবুকের নামটি লেখা। ধারণা করা হচ্ছে বাড় সাহেব হয়েই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ দেখা দেবেন হাশমি।
আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ধুরন্ধর। আগের অধ্যায়ে রনবীর অক্ষয় খান্না ছাড়াও মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদীকে দেখা গেছে।