কলাপাড়ায় হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

কলাপাড়ায় হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ফাইল ছবি

পটুয়াখালীর কলাপড়ায় মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতা সিয়াম মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। 

এর আগে (২১ ফেব্রুয়ারি) রাতে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, মহিপুর থানা সদরে ছাত্রদলের কিশোর গ্যাংয়ের নানা অপতৎপরতার কারণে দলের দুর্নাম ছড়িয়ে পরছে। প্রশাসনের নিরবতায় এরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এদিকে ছাত্রদল নেতা সিয়াম মাহমুদকে বহিষ্কার করায় জেলা ছাত্রদলকে বাহ বাহ জানিয়েছে স্থানীয় মানুষ।