ওয়াকিটকি-চায়নিজ কুড়ালসহ ২ জনকে আটক

ওয়াকিটকি-চায়নিজ কুড়ালসহ ২ জনকে আটক

প্রতিকি ছবি

সিলেট মহানগরী এলাকায় বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেটকারসহ ২জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থানাধীন বাইপাস রোডে চেকপোস্ট চলাকালীন তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।

বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেট কার তল্লাশি করে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকি পাওয়ায় ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পুলিশের একটি ওয়াকিটকি ও চাইনিজ কুড়াল পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ২জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়।