বান্দরবানে আওয়ামী লীগ অফিসের ব্যানারে বৈষম্যবিরোধীদের আগুন

বান্দরবানে আওয়ামী লীগ অফিসের ব্যানারে বৈষম্যবিরোধীদের আগুন

সংগৃহীত ছবি

বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগ অফিসে নতুন করে টাঙানো ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসিফ ইকবাল জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা মিলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা মেরে দেয়। সেদিন থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল। 

তিনি বলেন, আজ নতুন করে আওয়ামী লীগ অফিসে ব্যানার টাঙানো দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।

বান্দরবান সদর সার্কেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, আওয়ামী লীগ অফিসে নতুন করে ব্যানার টাঙানো ও পুড়ানোর খবর পেয়েছি। তবে এ বিষয়কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি