কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
কুমিল্লায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লা’-র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর কুমিল্লা ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মেজর (অব.) ইয়াকুব আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, সমিতির উপদেষ্টা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং কুমিল্লা ক্লাবের সেক্রেটারি আহমেদ শোয়েব সোহেল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. আরিফ মোর্শেদ খান, উপদেষ্টা প্রফেসর আজহারুল ইসলাম, উপদেষ্টা আবুল বাশার ও বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া।
অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা কামাল, সহসভাপতি মো. আলমগীর শিকদার এবং ইফতার কমিটির আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় আরও অংশ নেন সহসভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন এবং সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক সোহাগ।
ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন নূরী।