পাকিস্তান সীমান্তে হামলা আফগানিস্তানের

পাকিস্তান সীমান্তে হামলা আফগানিস্তানের

ফাইল ছবি

পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগানিস্তান। গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এই হামলা চালানো হয়। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।

তবে পাকিস্তান বলেছে, তাদের বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লা ফিতরাত বলেন, ‘পাকিস্তানের সামরিক সরকারের অব্যাহত আগ্রাসনের জবাবে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ব্যাপক প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।’

 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, দেশটির খোস্ত, পাকতিয়া ও নুরিস্তান প্রদেশ থেকে এই হামলা চালানো হচ্ছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাঙ্গারহার ও পাকতিয়া’ প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।